ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড় কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড, নৌকা জব্দ ১১টি নওগাঁয় বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার রশি ও ওড়না ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদের নির্দেশ বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর

ফ্রান্সে প্রশিক্ষণ ফ্লাইটে গিয়ে দেশটির বিমান বাহিনীর একটি মিরেজ-২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সি এলাকার উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-আয়ে ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমানচালকের সহকারী) নিখোঁজ রয়েছেন।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সির কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি উদ্‌ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড়

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর

আপডেট সময় ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬