ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্লোজড অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার ‘ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারেনি দল’: তামিম বাংলাদেশি কর্মীদের জন্য সার্বিয়ার শ্রমবাজার খুলতে সরকারের উদ্যোগ চায় সংশ্লিষ্টরা বাংলাদেশে প্রায় অর্ধেক নারীর বিয়ে ১৮ বছরের আগেই: ইউনিসেফ ডাকাতি-ছিনতাইয়ের মামলা থেকে শতকোটি টাকার মালিক, ইজি ফ্যাশনের তৌহিদকে ঘিরে নানা অভিযোগ রংপুর-রাজশাহী ঘুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজার্ভ বাড়লেও আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ, বিদেশি ঋণে আর কত দিন? হুথি হামলা প্রতিরোধে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা

হুথি হামলা প্রতিরোধে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।”

গত দুই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তেল স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এর আগেও যুক্তরাজ্য সৌদি আরবকে এয়ার-টু-এয়ার রিফুয়েলিংসহ বিভিন্ন সামরিক সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি দেশটির অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, পাঠানো টাইফুন যুদ্ধবিমানগুলো শুধুমাত্র হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দায়িত্ব পালন করবে। এসব যুদ্ধবিমান ব্যবহার করে ইয়েমেনে কোনো ধরনের হামলা চালানো হবে না।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই সময় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। তখন সেখানে ইরান থেকে আসা একটি বিমান অবতরণ করছিল। যদিও বিমানটির কোনো ক্ষতি হয়নি, তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হুথিরা।

পরে তারা ঘোষণা দেয়, লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে।

হুথিদের দাবি, সৌদি আরব তাদের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়ে যায়।

অন্যদিকে স্থলযুদ্ধে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে হুথিরা ইয়েমেনের আরও বিস্তীর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্লোজড অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির

হুথি হামলা প্রতিরোধে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আপডেট সময় ০৭:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬