ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

রংপুর-রাজশাহী ঘুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে তিনি রাজশাহীতে যান। সেখানে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এসব কর্মসূচি শেষে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রাম নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জে এম সেন হল এলাকার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

রংপুর-রাজশাহী ঘুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬