ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খেলনা ঘোষণায় আনা প্রায় ১ কোটি টাকার ১,৯৮০ ড্রোন আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮৬৬ বার পড়া হয়েছে

কাস্টমস হাউস আইসিডি, কমলাপুর, ঢাকার তৎপরতায় রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণায় আমদানি করা প্রায় ১ কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০ পিস ড্রোন আটক করা হয়েছে। এসব ড্রোনের মোট ওজন ৬৫৮ কেজি।
কাস্টমস হাউস আইসিডি, কমলাপুর সূত্র জানায়, কমিশনারের কাছে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর অভিযান চালানো হয়। আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকার নামে ২৭ সেপ্টেম্বরের বি/ই নম্বর-১২৩৬৭-এর মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় পণ্যচালানটি আমদানি করা হয়। কায়িক পরীক্ষায় চালানটিতে ঘোষণার বাইরে এসব ড্রোন শনাক্ত করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা ও সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কার্যক্রম ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাউস আইসিডি ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খেলনা ঘোষণায় আনা প্রায় ১ কোটি টাকার ১,৯৮০ ড্রোন আটক

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬