ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জামায়াত আমিরের

১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

সিটি ব্যাংক পিএলসির এমডি মাসরুর আরেফিন ও অন্যান্যদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, দুদকের অনুসন্ধানের খবর জেনে আগামীকাল রোববার দেশ ছাড়ছেন সিটি ব্যাংক পিএলসির এমডি মাসরুর আরেফিন। তিনি এ বিষয়ে কোনো বক্তব্য না দিলেও বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। তার দাবি, ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন। ৩০ নভেম্বর ফিরবেন।

এমডি ও  সঙীয় অভিযুক্তদের নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করে দৈনিক আমাদের মাতৃভূমি। দেখুন: সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা

দেশকাল নিউজ থেকে জানতে চাওয়া হয়, তাহলে কি তিনি একসঙ্গে চলে যাচ্ছেন, আর ফিরবেন না দেশে? উত্তরে ইয়াহিয়া মির্জা বলেন, ‘কী বলতেছেন আপনি? দেশে ফিরবে না কেন?’

দুদক তো শুনেছি, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা হয়তো দিয়ে দিতে পারে রোববারের আগেই।

উত্তরে ইয়াহিয়া মির্জা বলেন, ‘না ওরা দিবে না। উনি পারমিশন নিয়ে যাবে মনে হয়। কারণ ওরা (দুদক) অলরেডি জানে উনি যে যাবেন রবিবারে, তো যদি যায়, যদি দুদক দেয় তাহলে দিয়ে দিবে অসুবিধা কী। দুদকের কাজ দুদক করবে, দুদকের প্রশাসনিক যেটা নিয়ম আইনের কাজ আইনও করবে। কিন্তু দুদকও জানে, উনি যাচ্ছেন কিন্তু অফিসিয়াল কাজে। আরো অন্যান্য ব্যাংকের এমডি যাচ্ছেন আমি শুনছি।’

সিটি ব্যাংক এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

দুদক সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগাজশে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর মর্টগেজ করা সম্পত্তি প্রকৃত মূল্যের পরিবর্তে অত্যন্ত কম মূল্যে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ আছে দুদকের কাছে।

অভিযোগটি অনুসন্ধানের জন্য সহকারী পরিচালক বিষাণ যোষকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধান মোতাবেক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

অনুসন্ধানকালে কোন ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ অথবা কোন সম্পদ/সম্পত্তি ক্রোক করা হলে তা লিখিতভাবে শাখাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। একই অভিযোগে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর- ০২ ঢাকাতেও (স্মারক নং- ৩৭০৬, তারিখ: ১৮/০৬/২৬ এবং সিআর মামলা নং- ৮৮৬/২৬ (গুলশান) মামলা করেছেন ভুক্তভোগী।

গত ৯ আগস্ট অভিযোগটি আদালত থেকে দুদকের কাছে অনুসন্ধান ও তদন্তের জন্য পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর দুদক অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করেছে। সিটি ব্যাংকেরই আরো কয়েকজন কর্মকর্তার শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের আরেকজন কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

আপডেট সময় ১২:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬