ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জামায়াত আমিরের
এক চাকরিতে বহাল, আরেক চাকরিতে যোগদান!

শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন

বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদানের ক্ষেত্রে পূর্বের সরকারি চাকরি না ছাড়া এবং যথাযথ কর্তৃপক্ষের কোনো প্রকার অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ না করার মতো গুরুতর অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার তারানা চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি বিতর্কিত ২৭তম বিসিএসের মাধ্যমে তিনি তথ্য ক্যাডারের উপসচিব (ডিএস) পদমর্যাদার একটি গুরুত্বপূর্ণ পদে যোগদান করেছেন। অথচ কাগজে-কলমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে তাঁর চাকরি এখনো চলমান রয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে তিনি পলাতক কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রচলিত সরকারি চাকরিবিধিমালার এমন নজিরবিহীন লঙ্ঘনের ঘটনায় প্রশাসনের অভ্যন্তরে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন দাপ্তরিক ও ব্যাংক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযুক্ত তারানা চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি এবং ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর আপন ভাগনি। অভিযোগ রয়েছে, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তিনি শুরু থেকেই ব্যাংকিং খাতের প্রচলিত নিয়মকানুন ও মেধার মানদণ্ড উপেক্ষা করে আসছিলেন।

সোনালী ব্যাংকসহ দেশের যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিদেশ শাখায় পদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, বিদেশে পোস্টিং পেতে হলে কর্মকর্তাদের অত্যন্ত কঠিন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় (ভাইভা) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কিন্তু ২০২২ সালে তারানা চৌধুরী কোনো ধরনের লিখিত পরীক্ষা বা ভাইভা ছাড়াই প্রভাব খাটিয়ে সোনালী ব্যাংকের যুক্তরাষ্ট্র (আমেরিকা) শাখায় লোভনীয় পোস্টিং বাগিয়ে নেন। ব্যাংকসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সে সময় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সরাসরি চাপ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করে সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে এই অবৈধ পদায়ন দিতে বাধ্য করা হয়েছিল।

পরবর্তীতে প্রশাসনিক প্রয়োজনে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তারানা চৌধুরীকে যুক্তরাষ্ট্রের কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকার প্রধান কার্যালয়ের মূল কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়। কিন্তু তিনি ব্যাংকের সেই দাপ্তরিক আদেশ সম্পূর্ণভাবে অমান্য করেন এবং কর্মস্থলে যোগদান না করে অনুপস্থিত থাকেন।

অভিযোগ উঠেছে, সোনালী ব্যাংক কর্তৃপক্ষের কাছে পলাতক থাকা অবস্থাতেই তিনি বিসিএসের বুনিয়াদি প্রশিক্ষণে (ফাউন্ডেশন ট্রেনিং) অংশগ্রহণ করেন এবং তা সম্পন্ন করে সরাসরি বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে তথ্য ক্যাডারে যোগদান করেন। প্রচলিত সরকারি চাকরিবিধিমালা (Government Servants Conduct Rules) অনুযায়ী, কোনো সরকারি, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরিতে বহাল থাকা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া এবং পূর্বের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি না নিয়ে অন্য কোনো সরকারি চাকরিতে যোগদান করা সম্পূর্ণ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।

সরকারি চাকরির মতো একটি স্পর্শকাতর ও নিয়মতান্ত্রিক ক্ষেত্রে এমন নজিরবিহীন অনিয়ম প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যেখানে সাধারণ চাকরিপ্রার্থী ও সরকারি কর্মকর্তাদের সামান্য একটি অনাপত্তিপত্র সংগ্রহ করতে মাসের পর মাস দাপ্তরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেখানে একজন ব্যাংক কর্মকর্তা কীভাবে পূর্বের চাকরি বহাল রেখেই বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগ দিলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রশাসনের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, অতীতের মতোই বিশেষ প্রভাব খাটিয়ে বিধিভঙ্গের মাধ্যমে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা অচিরেই সরকারের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়ন বাগিয়ে নিতে পারেন। তাই প্রশাসনের শৃঙ্খলা ও আইনের শাসন সমুন্নত রাখতে বিষয়টি দ্রুত তদন্ত করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

এক চাকরিতে বহাল, আরেক চাকরিতে যোগদান!

শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন

আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬