ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুট: দেশ ছাড়ছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ

ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় কিছুটা বেশি নমনীয় হতে পারে, তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো বেশ কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি স্থায়ী চুক্তি নিশ্চিত করতে চান বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা কিছুটা সহজ হতে পারে। তবে তাদের প্রতিশ্রুতির ওপর নির্ভর করা কঠিন।

ইরানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিরা সম্ভবত আগের চেয়ে বেশি বাস্তববাদী। কিন্তু তাদের সঙ্গে সমঝোতা করা খুব, খুব কঠিন। আমরা একটি চুক্তিতে পৌঁছাই, আর পরদিনই তারা সেটি লঙ্ঘন করে।’

ইসলামিক রিপাবলিকের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চান বলে জানান ট্রাম্প, যা তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরও কার্যকর থাকবে। তার ভাষায়, চুক্তিটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায়।

ট্রাম্প বলেন, ‘আমি যা করছি, তা হলো নিশ্চিত করা যে চার, ১৫ কিংবা ২০ বছর পরও যদি আমাদের কোনো অযোগ্য প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবু আমার করা চুক্তিটি স্থায়ী থাকবে। আমি কাউকেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে দেব না।’

এর আগে ট্রাম্প দাবি করেন, তিনি ইতোমধ্যে দুইবার ইরানের নেতৃত্বকে সরিয়ে দিয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র দেশটির তৃতীয় নেতৃত্বের সঙ্গে কাজ করছে। পরিস্থিতিকে ‘চূড়ান্ত পর্যায়ের সরকার পরিবর্তন’ বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে স্থায়ী সমঝোতার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার

ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

আপডেট সময় ১২:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬