ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেও লাল কার্ড পেলেন না মেসি, বিতর্ক সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুট: দেশ ছাড়ছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।’

শনিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রোববার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে পাপিয়া সুলতানার ফেসবুক আইডিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা গেছে। শনিবার দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন। সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইনশাআল্লাহ, জয় বাংলা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেও লাল কার্ড পেলেন না মেসি, বিতর্ক

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬