ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মেক্সিকোয় কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১

গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ

গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজাড়ের মহোৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রচ্ছায়ায় বন উজাড় হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন সৃজিত বনের ভেতর সারি সারি কাটা রয়েছে তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তালগাছের কাণ্ড পড়ে রয়েছে। তালগাছের পাশাপাশি কাটা হয়েছে অন্যান্য ঔষধি গাছ। অনেক গাছে তালফল ইতোমধ্যে পরিপক্ব। প্রায় অর্ধশতাধিক তালগাছের গোড়ালি পড়ে রয়েছে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চরাতে এসে দেখি সারি সারি তালগাছ কাটা। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজন আসেনি।

পরিবেশকর্মী সাইদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। এগুলো বন্ধ না হলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা। এ ছাড়া অন্যান্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছগুলো জব্দ করে নেওয়া হবে।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে সেখানে দুদিন আগে লোক পাঠানো হয়েছে। দুটি গাছ কাটা হয়েছে। একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। এতগুলো গাছ কাটার খবর জানা নেই। আবার লোক পাঠানো হচ্ছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০১ কোটি টাকা লুটের পরেও অধরা সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ

আপডেট সময় ১২:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬