ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মেক্সিকোয় কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’কে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১ জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ

বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্যেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীন প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি এখন আর রাজনৈতিক দল নয়; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।

গণহত্যার পরও অনুশোচনার অভাব রয়েছে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এ কারণে কোনো সমঝোতার সুযোগ নেই। ক্ষমতার ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ

আপডেট সময় ১২:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬