ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

উচ্চ সুদের হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) বিরুদ্ধে ‘সুদের হার বাড়িয়ে দেশকে ধ্বংস করার’ অভিযোগ এনেছেন। কেন্দ্রীয় ব্যাংককে ‘রাজনৈতিক’ অভিহিত করে তিনি তাদের ভারতের দিকে তাকানোর পরামর্শ দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ফেডারেল রিজার্ভ রয়েছে। প্রবৃদ্ধির হার কম থাকার জন্য তিনি সুদের হার বৃদ্ধিকেই দায়ী করেন। তাঁর যুক্তি, সুদের হার কমানো হলে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছাতে পারত।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের একটি অত্যন্ত রাজনৈতিক ফেড (কেন্দ্রীয় ব্যাংক) থাকার কারণে সুদের হার অনেক বেশি। আমি চেয়ারম্যানকে দোষ দিচ্ছি না। কিন্তু বাস্তবতা হলো আমাদের ফেড অত্যন্ত রাজনৈতিক। যখনই আমরা ভালো কোনো অর্থনৈতিক পরিসংখ্যান ঘোষণা করি, তারা সুদের হার বাড়িয়ে দেয়। তারা একটি উদ্দেশ্য নিয়েই এটি করে।

অথচ এর উল্টোটা হওয়া উচিত।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যখন ভালো অর্থনৈতিক ফলাফল অর্জন করে, তখন সুদের হার কমানোর মতো আরও ভালো ঋণমান তৈরি হয়। কিন্তু যুক্তরাষ্ট্র করছে ঠিক তার উল্টোটা। তিনি যোগ করেন, ‘আমরা দেশকে ধ্বংস করার জন্য এটি করছি। যখন আমাদের এমন দারুণ সব পরিসংখ্যান থাকে, তখন সুদের হার বাড়িয়ে চলা উচিত নয়।

আমাদের ঋণমান ভালো হওয়ায় সুদের হার কমানো উচিত। তাহলে আমাদের জিডিপি ৪ শতাংশের বদলে ১৫ বা ২০ শতাংশ হতো। আমরা খুব দ্রুত ঋণ পরিশোধ করতে পারতাম। নিয়মটা এমনই হওয়া উচিত। কিন্তু আমরা উল্টো পথে হাঁটছি।’

এরপর ভারতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, দেশটিতে সুদের হার কম, অথচ যুক্তরাষ্ট্রের সুদের হারই সবচেয়ে কম হওয়া উচিত। তিনি বলেন, ‘আপনি যদি ভারতের দিকে তাকান, সেখানে সুদের হার কম এবং তাদের জিডিপি ৭ শতাংশ। আমাদের জিডিপি ১৪, ১৫, এমনকি ২০ শতাংশও হতে পারত। এটা সত্যিই দুঃখজনক যে আপনি যখন এত ভালো করছেন, তখন তারা (ফেড) সুদের হার বাড়িয়ে দেয়। আসল কথা হলো, আমরা দারুণ গতিতে এগিয়ে যাচ্ছি।’

নিজের দেশের সুদের হার কেন সবচেয়ে কম হওয়া উচিত, তার পেছনে একটি যুক্তিও দাঁড় করিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর মতে, ‘আমরাই সেই দেশ যারা অন্য দেশগুলোকে সফল করে তুলি। তাদের মধ্যে কাউকে কাউকে অর্থনৈতিকভাবে অভিজাত মনে করা হয়, কিন্তু তারা তা নয়। তারা কেবল আমাদের কারণেই অভিজাত। তাই আমাদের সুদের হারই সবচেয়ে কম হওয়া উচিত।’

উল্লেখ্য, প্রেসিডেন্টের সুদের হার কমানোর দাবি উপেক্ষা করে গত সেপ্টেম্বরে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ফেড। সে সময় ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।

ভারতের প্রেক্ষাপটে দেখা যায়, গত সেপ্টেম্বরে দ্বিমাসিক পর্যালোচনার পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ঋণের সুদের হার বা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করেছিল। যদিও এটি বিশ্বের অন্যতম সর্বনিম্ন সুদের হারগুলোর একটি, তবে সব দেশের মধ্যে এটিই সবচেয়ে কম নয়। এপ্রিল-জুন প্রান্তিকে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

উচ্চ সুদের হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ

আপডেট সময় ০২:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬