ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শেষ

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

পুতিনের মতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর বৈঠকে বৈশ্বিক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এর আগে ট্রাম্পের সঙ্গে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগেই বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছিল বলে জানান পুতিন।

বহুল আলোচিত ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্বও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি অভিন্ন বিষয়।’

উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, বিশ্বের তিনটি বৃহৎ দেশের নেতারা এই বৈঠকে বসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশ তিনটির হাতেই বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে। ত্রিপক্ষীয় বৈঠককে ইতিহাস সৃষ্টির ঘটনা বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শেষ

আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬