ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং

শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬১১ বার পড়া হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির মাধ্যমে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব কর্মসূচিতে হতাহতের ঘটনা ঘটলে তা রাজনৈতিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন, গুম ও খুন, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, লুটপাট এবং গণহত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করেছেন।

পোস্টে তিনি আরও লেখেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটিকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

সোহেল তাজ লেখেন, তিনি সম্প্রতি বলেছেন, তাঁর মতো করে কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে ‘লাশ’। তাঁর দাবি, সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের লাশ চান। এ কারণেই উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে, যাতে হতাহতের ঘটনা ঘটে। নিজের দলের কেউ নিহত হলে সেই ঘটনাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা রয়েছে বলেও পোস্টে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে সাবেক প্রধানমন্ত্রীকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে সোহেল তাজ লেখেন, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে বড় গলায় কথা বলা—এটাই এমন ব্যক্তির চরিত্র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের

আপডেট সময় ০৯:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬