ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন! অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর নিয়গের টাকা তুলতে শতকোটির মিশনে এলজিইডির বেলাল হোসেন

আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা আবার ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা হত্যা, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতি করছে। তাদের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পাঠ্যপুস্তকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হওয়া উচিত। কিন্তু শেখ হাসিনার আমলে তাঁর পিতাকে মহিমান্বিত করতে পাঠ্যপুস্তকে মিথ্যা ও ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। সত্যকে প্রতিষ্ঠিত করা হয়নি। এ কারণেই ছাত্র, শিক্ষক, জনগণ ও শ্রমিক একত্রিত হয়ে ১৭ বছরের নির্মম ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীরা অবস্থান করতে পারেনি, কথা বলতে পারেনি। তাদের নির্মমভাবে দমন করা হয়েছে।

রিজভী বলেন, দেশের মানুষ আগের সেই দমন-পীড়নের পরিবেশ ফিরে পেতে চায় না। কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য হত্যা, রক্তপাত, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালাচ্ছে। গুম, খুন ও সন্ত্রাস ছিল তাদের সরকারের চরিত্র।

তিনি বলেন, গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলে ছাত্রদল ও কৃষক দলের দুই নেতাকে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যার রাজনীতি, হঠকারী জ্বালাও-পোড়াও এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ক্ষমতায় আসতে চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু, ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা

আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী

আপডেট সময় ০১:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬