ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন! অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর নিয়গের টাকা তুলতে শতকোটির মিশনে এলজিইডির বেলাল হোসেন রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
দালাল ছাড়া মেলে না পাসপোর্ট সেবা

গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

মূল গেটের সামনেই দালাল সিন্ডিকেটের লোকজনের ডাকাডাকি, হয়রানি ছাড়া পাসপোর্ট আবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি আর নিশ্চয়তার বুলি। আর গেটে ঢুকতেই আনসার সদস্যের দালালিও চোখে পড়ার মতো। বলছিলাম গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম আর পাসপোর্ট সেবাগ্রহীতাদের হয়রানির কথা।

পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপপরিচালক মোক্তার হোসেন জোর তদবিরের মাধ্যমে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৪/৫ আগে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকেই দালাল সিন্ডিকেটের মূল হোতারা প্রকাশ্যে সক্রিয় এবং অফিসটির সামনে এবং ভেতরেও দালালদের সরাসরি আনাগোনা দৃশ্যমান।

অন্যদিকে প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ রয়েছেন নিচতলায় গ্রাহকদের আবেদনপত্র জমা নিতে ব্যস্ত। সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, ডিডি মোক্তার হোসেন যোগদানের বহু আগে থেকেই গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত আছেন উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ। স্থানীয় সূত্র এবং দালাল সিন্ডিকেটের সূত্রমতে জানা যায়, উপপরিচালক মোক্তার হোসেন যোগদানের পর তাঁর অদৃশ্য যোগসাজশে উপসহকারী পরিচালক আল আমিন আহমেদকে দিয়ে তিনি পাসপোর্ট সেবাগ্রহীতাদের আবেদনে নানান ভুল ধরে হয়রানির একপর্যায়ে গ্রাহকদের বাধ্য করেন দালালদের শরণাপন্ন হতে।

সরেজমিনে অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যের সঙ্গে কথা বললে তাঁদের একজন জানান, এখানে দালাল সিন্ডিকেটের চেইনের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা না দিলে অনেক হয়রানির শিকার হতে হয়। সরেজমিনে দেখা যায়, স্বয়ং আনসার সদস্যরাও গ্রাহকদের সঙ্গে কথা বলে দালালদের মোবাইল ফোনে কল করে এনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

সরেজমিন অনুসন্ধানকালে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে আসা আবুল বসার জানান, আমি আগে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম। এখন আইডি কার্ড দিয়ে নতুন করে পাসপোর্ট করতে আসছি। নিজেই সরাসরি আবেদন জমা দিতে গেলে ভেতর থেকে দুইবার ভুল ধরে আমাকে ফেরত দেওয়া হয়। আমি বিরক্ত হয়ে এক দালালের মাধ্যমে ২ হাজার টাকা বেশি দিয়ে কোনো ঝামেলা ছাড়াই আবেদন জমা দিয়ে আসলাম।

অন্যদিকে শ্রীপুর উপজেলা থেকে আসা ওমর ফারুক নামের একজন গ্রাহক জানান, আমি সৌদিতে যাব ড্রাইভিং ভিসায়। আমার আবেদনে পেশা ড্রাইভার উল্লেখ থাকায় আমার আবেদনটি ফেরত দেওয়া হয়। আমি যে একজন ড্রাইভার, সকল কাগজপত্র জমা দেওয়ার পরও আমাকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে প্রত্যয়ন এনে জমা দেওয়ার জন্য বলে আমার আবেদনটি ফেরত দেওয়া হয়।

জেলার টঙ্গী থেকে আসা রিপন নামের একজন গ্রাহক জানান, আমি নতুন পাসপোর্ট করতে এখানে আজসহ তিন দিন আসছি। আমি আবেদন নিয়ে গেলেই বিভিন্ন কারণ দেখিয়ে আমার আবেদনটি ফেরত দেওয়া হয়। এখন বাধ্য হয়ে ২২০০ টাকা বেশি দিয়ে দালালের মাধ্যমে আবেদনটি জমা দেই।

সরেজমিনে অনুসন্ধানকালে আরও জানা যায়, ডিডি মোক্তার হোসেন যোগদানের পর থেকে গাজীপুর পাসপোর্ট অফিসটিতে শতকরা ৬০% এর বেশি আবেদন দালাল সিন্ডিকেটের চেইনের মাধ্যমে জমা হয়। দালালদের মাধ্যমে প্রতিটি রেগুলার আবেদন থেকে উপসহকারী পরিচালক আল আমিন আহমেদের মাধ্যমে ডিডি মোক্তার হোসেনকে আবেদন ফাইল গুনে গুনে ফাইলপ্রতি ১ হাজার থেকে শুরু করে আবেদনে কোনো ধরনের জটিলতা থাকলে কাজের ধরন বুঝে চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের টাকার বিনিময়ে করা হয় পাসপোর্ট আবেদন। উপরোক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির উপপরিচালক মোক্তার হোসেনকে তাঁর বক্তব্যের জন্য একাধিকবার কল দিলেও তিনি বারবার কলটি কেটে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

দালাল ছাড়া মেলে না পাসপোর্ট সেবা

গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন!

আপডেট সময় ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬