ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান ২০৩৫ সালেই খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতা এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বিক্ষোভকারীদের ‘বাঁশের লাঠি তৈরি কর, ছাত্রলীগ ধোলাই কর’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রশিবিরের ওপর জুলুম-নির্যাতন চালানো হলেও তাদের দমিয়ে রাখা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বর্তমান সরকার ও প্রশাসন তাদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। বর্তমান ক্ষমতাসীনদের প্রশ্রয়েই এ ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো পাঁয়তারা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনর্বাসন বন্ধ না করলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬