ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান ২০৩৫ সালেই খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ

হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। এতে তাদের টেস্ট হারের শঙ্কাও তৈরি হয়েছে। প্রোটিয়াদের প্রথম ইনিংসে নেওয়া লিড থেকে তারা এখনও ৫৭ রানে পিছিয়ে। দিনের শেষদিকে ২৩ বলে ২৩ রান করা তাওহীদ হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। এরপর উল্লাসে মেতে ওঠে পুরো দক্ষিণ আফ্রিকান শিবির।

হৃদয়ের বিদায়ে কেন পুরো দক্ষিণ আফ্রিকা দল উচ্ছ্বাসে ভেসেছে, সেটাই দিন শেষে জানিয়েছেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন। তিনি বলেন, ‘বড় উইকেট। রায়ান (রিকেলটন) এবং (কাগিসো) রাবাদা আজ আমাদের ভালো সুযোগ করে দিয়েছে। সে আজ চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিল। ফলে তাকে (হৃদয়) ফেরাতে পারা খুব জরুরি ছিল। দেখেছেন তো, কীভাবে পুরো দল উল্লাসে মেতেছে সেই উইকেটের পর। কারণ সবাই জানে এই উইকেটের গুরুত্ব।’

তবে বাংলাদেশের এখন দুই স্বীকৃত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন। সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজও। ফলে প্রোটিয়াদের কাজ যে এখনও শেষ হয়নি, সেটা জানেন প্যাটারসন। তিনি বলেন, ‘ধৈর্য ধরে এগোতে হবে। আজ বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। আশা করছি, কাল সকালে এটার ফল পেয়ে যাব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন হৃদয়। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট নেওয়ায় আত্মবিশ্বাসও আছে এই প্রোটিয়া পেস অলরাউন্ডারের। তিনি বলেন, ‘সে (হৃদয়) অনেক ভালো প্লেয়ার। দলের মূল প্লেয়ারদের মধ্যে একজন। তাকে আউট করা ও পাঁচ উইকেট নিয়ে ফেলা অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার ছিল।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে

হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে

আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬