ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

জাপানের কাছে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। ইতালীয় এই কোচকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের এই সাবেক তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে উদ্দেশ করে কড়া ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যেন আরও বড় সংকটে না পড়ে, সে জন্য দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির শাউকে দ্রুত আনচেলত্তিকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন রোমারিও।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ‘শেষ ১৬’ থেকে বিদায়ের পরও আনচেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) জাপানের কাছে হারের পর কোচের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক এই স্ট্রাইকার, যিনি বর্তমানে ব্রাজিলের একজন সিনেটরও।

শনিবার হাজিমে মোরিয়াসুর শৃঙ্খলাবদ্ধ জাপানের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। ম্যাচের ১৯ মিনিটের মধ্যেই তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

তবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ৩৩ ও ৭৫ মিনিটের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে গোল করে জাপানকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন তাতসুহিরো সাকামোতো।

সাকামোতোর গোলের আগে সম্ভাব্য ফাউল নিয়ে আপত্তি জানান ব্রাজিলের খেলোয়াড়েরা। এ নিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোচ আনচেলত্তি ও বদলি হিসেবে নামা বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়াকে।

ম্যাচের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘অনেক হয়েছে, আনচেলত্তি! ব্যাগ গুছিয়ে বিদায় নিন। আপনার অর্জন নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ আপনি। তবে সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনো আপনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। আমরা আর এভাবে চলতে পারছি না।’

তিনি আরও লেখেন, ‘কোচিং করাতে চাইলে আবার ক্লাব ফুটবলে ফিরে যান, যেখানে আপনি নিজের পরিচিতি ও সাফল্য গড়েছেন। কারণ, সেলেসাওরা আর ঝুঁকি নিয়ে অপেক্ষা করতে পারে না যে শেষ পর্যন্ত কী হয়।’

জাপানের কাছে হারের পর দলের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং সুযোগ পাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন আনচেলত্তি। তবে রোমারিওর ক্ষোভের মূল লক্ষ্য ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নেতৃত্ব।

তাঁর মতে, আরেকটি বড় টুর্নামেন্টে ব্যর্থতা এড়াতে এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সিবিএফ সভাপতি সামির শাউকে উদ্দেশ করে রোমারিও বলেন, ‘এবার এই বার্তা সিবিএফ সভাপতি সামির শাউয়ের জন্য। আপনি তরুণ, একজন ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের জন্য আপনি ভালো কিছু চান। এখনই প্রমাণ করার সময় যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার আছে।’

কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘দয়া করে, সভাপতি! আনচেলত্তিকে বিদায় করুন। ব্রাজিল দলের জার্সি নিয়ে কোনো ধরনের ছেলেখেলা করা যায় না। আমরা ইতোমধ্যে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। বিশ্বকাপ একবার হাতছাড়া হয়ে গেলে পরে আফসোস করে লাভ নেই। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬