ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

ব্রাজিলের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের মধ্যে তিন গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। ব্রুনো গিমারায়েসের পাস থেকে নবম মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর এন্দ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ৩১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন এন্দ্রিক। তাতে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

বিরতির পর এস্তেভাও, রায়ান ও সিঙ্গাপুরের একটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে বড় জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল ব্রাজিল।

এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে দলের দুই গোলই করেছিলেন ভিনিসিয়ুস। এবার সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে বছরের শেষ ম্যাচে দলকে বড় জয় এনে দিলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

আপডেট সময় ০৭:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬