ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা

গ্যারেজে পার্কিং করা বাসও আর নিরাপদ নয়। রংপুর মহানগরীতে দুই দিনে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনের একটি বাস পুড়ে ছাই হয়ে গেছে।

বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। বাসটির মালিক মিঠু মিয়া। তাঁর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে। তিনি ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানান, ‘রাত ৩টা ৫ মিনিটে দেখি তিনটি মাস্ক পরা ছেলে হেঁটে হেঁটে গাড়ির পাশে গেল। আমি দোকানে একটা পান মুখে দিতেই দেখি গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। আর ছেলেগুলো দ্রুত চলে গেল। তাদের গায়ে সাদা শার্ট ছিল।’

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে যায়।

মালিক মিঠু মিয়া জানান, ‘আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা, গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। এটাই আমার রুটি-রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।’

ঘটনাস্থলে থাকা আরিফুর জামান বাবু বলেন, ‘পরপর তিনটা গাড়ির এমন হলো। গতকাল পর্যটন মোড়ের পর বিকেলে একটা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে একটা, আজ আবার এইটা। আমার মনে হচ্ছে, এটা পরিকল্পিত আগুন। মেডিসিনের মাধ্যমে মনে হয় জ্বালিয়ে দিয়েছে।’

আগুন দেখে দৌড়ে আসা সাবেক মেম্বার চান্দু মিয়া বলেন, ‘গতকাল পুড়ল দুটি। এইভাবে যদি দেশের সম্পদ নষ্ট করে দেয়, তাহলে জনগণ কীভাবে চলবে? এখানে তো শ্রমিকেরা কাজ করে খায়। সরকার যেন নিরাপত্তার ব্যবস্থা নেয়।’

নীলফামারী বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, ‘গতকাল আমাদের সংগঠনের একটা গাড়ি মালেকের গ্যারেজে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজও আবার এই গাড়িটা। নিরাপত্তা জোরদার না হলে আমরা গাড়ি-ঘোড়া বন্ধ করে দেব। এত ঝুঁকি নিয়ে চালাতে পারব না। আমাদের সামান্য পুঁজি।’

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, ‘আমরা ৩টা ৮ মিনিটে সংবাদ পাই। শোনার সঙ্গে সঙ্গে গাড়ি মুভ করি। এসে দেখি গাড়িতে আগুন লাগছে। আমরা দ্রুত চেষ্টা করে আগুন নেভাইছি। তদন্ত চলমান।’

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম জানান, ‘আমাদের প্রাথমিক ধারণা, এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে। কীভাবে ঘটিয়েছে, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি।’

এর আগে বুধবার (১৮ নভেম্বর) একই এলাকার ৫০০ গজের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশের মালেকের গ্যারেজে পার্কিং করা হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস পুড়ে যায়। ওই বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। একই দিন ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। কোচিংটির মালিক জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে জানা গেছে।

বুধবারের ঘটনার একটিতে পুলিশ মামলা নিলেও অন্যটিতে নেয়নি বলে অভিযোগ উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা

আপডেট সময় ১২:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬