ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন! অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর নিয়গের টাকা তুলতে শতকোটির মিশনে এলজিইডির বেলাল হোসেন রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি

সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও হাওরাঞ্চলের প্রবেশদ্বার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সূর্যের দেখা মেলেনি। সকাল থেকেই ঘন মেঘে ঢেকে রয়েছে আকাশ।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন অনেকেই। ঘন মেঘ ও কম দৃশ্যমানতার কারণে সড়কে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে পুরো উপজেলায় শীতের অনুভূতি বেড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে তাড়াইলের আকাশ মেঘাচ্ছন্ন। বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের স্বাভাবিক উষ্ণতা অনুভূত হয়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠান্ডার দাপট থাকায় বাইরে বের হওয়া মানুষের অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। আঞ্চলিক সড়কে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে বিভিন্ন যানবাহন।

বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা থেকে হেডলাইট জ্বালিয়ে সিএনজি চালিয়ে তাড়াইল সদর বাজারে আসেন আবু সাইদ মিয়া। তিনি বলেন, “কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সড়কে যানবাহন চালানো খুবই বিপজ্জনক। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে খুব ধীরে গাড়ি চালাতে হচ্ছে। এতে সময় বেশি লাগলেও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হবে।”

এদিকে, দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় স্বাভাবিক কর্মজীবনেও এর প্রভাব পড়েছে। শ্রমজীবী মানুষকে শীতবস্ত্র জড়িয়ে কাজে যেতে দেখা গেছে। হঠাৎ এমন আবহাওয়ায় শীতের আমেজ ফিরে আসায় অনেকের মধ্যে স্বস্তি থাকলেও নিম্ন আয়ের মানুষের কাছে ঠান্ডা হয়ে উঠেছে বাড়তি ভোগান্তির কারণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ

তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি

আপডেট সময় ০১:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬