ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

জর্দা শামিমের সহযোগীদের আস্তানায় অস্ত্রভান্ডার, গ্রেপ্তার ৩

গৌরনদীতে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার, ভ্যানচালকের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল অস্ত্র-গোলাবারুদ

মূল হোতা গ্রেপ্তার হলেও থেমে থাকেনি তার চক্র। রংপুরে গ্রেপ্তারের ছয় মাস পর বরিশালের গৌরনদীতে জর্দা শামিমের সহযোগীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩ হাজার রাউন্ড গুলি।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশালের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার করে।

এ সময় ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলভার ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলভারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজসহ সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে ধরা পড়ল চক্রটি?

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাঁদের আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।

শাহী ৯৯ পার্ক থেকে ভ্যানচালকের বাড়ি

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা গেছে, জর্দা শামিম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়।

পরবর্তী সময়ে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

কে এই জর্দা শামিম?

স্থানীয় তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামিম কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

তাঁর বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ তারিখ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় রংপুরের পাগলাপীর এলাকায় অবস্থিত একটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। একই অভিযানে তাঁর ভাই আরিফ আহমেদকেও আটক করা হয়েছিল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি নির্যাতনের ভিডিও ঘিরে ঝালকাঠিজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজন নারী-পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জর্দা শামিমের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে।

এলাকাবাসীর আশঙ্কা

সচেতন নাগরিকরা বলছেন, মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরও তাঁর সহযোগীদের আস্তানা থেকে একসঙ্গে আটটি আগ্নেয়াস্ত্র ও প্রায় তিন হাজার রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা চক্রটির সংগঠিত অবস্থার ইঙ্গিত দেয়। এখন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস, অর্থের জোগান এবং জুলাইয়ের হামলাসহ অন্যান্য ঘটনায় কারা জড়িত, তা বের করে আনা জরুরি।

তাঁদের আশঙ্কা, জর্দা শামিম আইনের ফাঁকফোকর দিয়ে জামিন নেওয়ার চেষ্টা করছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি জামিনে বেরিয়ে এলে পরিস্থিতি আবারও বেসামাল হয়ে উঠতে পারে।

তাঁরা আরও বলছেন, জামিন পেলে মামলার সাক্ষী, ভুক্তভোগী ও অভিযোগকারীরা নিরাপত্তাহীনতায় পড়তে পারেন। তাই এ মামলায় জামিনের বিষয়ে আদালত ও প্রশাসনকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

পুলিশ বলছে, গ্রেপ্তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে চক্রের বাকি সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

জর্দা শামিমের সহযোগীদের আস্তানায় অস্ত্রভান্ডার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬