ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

পটুয়াখালীতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের ঢল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় পৌর শহরের ঝাউতলা ফোরলেন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল থেকে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি বড় ধরনের সাংগঠনিক উপস্থিতিতে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এতে বক্তব্য দেন জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার রাজনীতির বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুমকি, গলাচিপা, বাউফল, কলাপাড়া, মির্জাগঞ্জসহ পটুয়াখালীর সব উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদল কমিটির নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ শেষে ঝাউতলা ফোরলেন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি কোর্ট) হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় ঝাউতলা ফোরলেন সড়কে এসে শেষ হয়।

কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবদল তাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যবদ্ধ অবস্থানের জানান দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

পটুয়াখালীতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬