ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং গণহত্যার পক্ষের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় মূলধারার গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি সরকারের তথ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র রুমিন ফারহানা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আর বিএনপি সরকারও সন্ত্রাসলীগ পুনর্বাসনকেন্দ্রের বড় বড় ত্রাণকর্তাদের হাতে মিডিয়ার মাইক এভাবে ছেড়ে দেওয়ার মাশুল গুনতে শুরু করেছে।’

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আন্দালিব রহমান পার্থের ভূমিকা প্রসঙ্গে তিনি লেখেন, ‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আন্দালিব রহমান পার্থের কাজ অবশ্যই জুলাইয়ে প্রোফাইল লাল করে কার পরিণতি কী হবে, এই সতর্কতা দিয়ে বেড়ানো না। লীগের মাউথপিসের সাউন্ড অ্যারোগেন্টলি বেড়ে যাওয়ার সম্পূর্ণ দায় তাদের।’

রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আশরাফ মাহদি লেখেন, ‘রুমিন ফারহানা গণহত্যাকারীদের পক্ষ নিয়ে সম্প্রতি আবারও কথা বললেন। নির্লজ্জের মতো আবদার করলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব না। গতকাল টকশোতে তিনি আরও বলেছেন, তিনি আওয়ামী লীগের জায়গায় হলে ক্ষমা চাইতেন না।’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য এর চেয়েও ভয়ংকর কথাবার্তা রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে বলে আসছেন। একটি “টেররিস্ট সংগঠনের মুখপাত্রের” বক্তব্য গণমাধ্যম কেন বাধাহীনভাবে প্রচার করছে, সে বিষয়ে জবাবদিহি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।’

পোস্টের শেষাংশে আশরাফ মাহদি লেখেন, ‘ডি-আওয়ামীফিকেশনের জন্য প্রথম কার্যকর পদক্ষেপ হচ্ছে এসব মুখপাত্রকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি

আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬