ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান ২০৩৫ সালেই খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। নতুন পরিকল্পনায় মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট যুক্ত হবে। অন্যদিকে, উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে এ সেতুর অবস্থান এখনো চূড়ান্ত হয়নি। জামালপুর, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েকটি স্থান বিবেচনায় রয়েছে।

সেতু বিভাগ সূত্র জানায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। শুরুতে পাটুরিয়া-দৌলতদিয়া পথে সেতু নির্মাণের পরিকল্পনা করা হলেও পরে টানেল এবং রাজবাড়ী-পাবনা সংযোগের বিষয়টি সামনে আসে। এবার তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার বিকল্প যোগাযোগ তৈরি হবে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ উন্নত হবে। কৃষি ও শিল্পপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে বলে আশা করছে সেতু বিভাগ।

অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতুর জন্য চার থেকে পাঁচটি সম্ভাব্য পথ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি—এই দুটি পথ বেশি আলোচনায় রয়েছে। এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যেও সেতু নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। ১৯৯৮ সালে চালু হওয়া এ সেতুতে উৎসব ও সপ্তাহের শুরু এবং শেষের দিকে যানবাহনের চাপ বাড়ে। অন্যদিকে, ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে।

সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা। দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই আকৃতিতে নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। সমীক্ষা শেষ হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। তখন সেতুর অবস্থান, নকশা ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠকে দ্বিতীয় পদ্মা, দ্বিতীয় যমুনা ও পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সেতু দুটির দৈর্ঘ্য, অবস্থান, নকশা ও নির্মাণব্যয় এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয় নির্ধারণে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা

আপডেট সময় ১২:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬