ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন! অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর নিয়গের টাকা তুলতে শতকোটির মিশনে এলজিইডির বেলাল হোসেন রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ

নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে নগরীর বটতলা এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে। হামলায় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং নিচতলার গার্ড রুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসার নিচে থাকা গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প

নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

আপডেট সময় ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬