ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার রাজীবপুরের ভূমি কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের চলচ্চিত্র সাংবাদিকদের নির্বাচনের তারিখ ঘোষণা ক্লোজড অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার ‘ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারেনি দল’: তামিম বাংলাদেশি কর্মীদের জন্য সার্বিয়ার শ্রমবাজার খুলতে সরকারের উদ্যোগ চায় সংশ্লিষ্টরা বাংলাদেশে প্রায় অর্ধেক নারীর বিয়ে ১৮ বছরের আগেই: ইউনিসেফ ডাকাতি-ছিনতাইয়ের মামলা থেকে শতকোটি টাকার মালিক, ইজি ফ্যাশনের তৌহিদকে ঘিরে নানা অভিযোগ

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার

চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সরওয়ার তুষারসহ দলের নেতারা। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। এ ছাড়া একটি পূজামণ্ডপে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী রাউজানের ঐতিহ্যবাহী জমিদার যোগেশ ধরের বাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

ঝিকুটিপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপে দর্শনার্থীদের জন্য আয়োজিত প্রীতিভোজের অর্থায়ন করেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ, উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব আব্দুল করিম টিপু এবং চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বখতিয়ার হোসেনসহ এনসিপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপগুলোতে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, আধুনিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাউজানে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

এ সময় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপনে কাজ করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এনসিপির নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার

আপডেট সময় ০৮:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬