ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। আবুধাবিতে সেই হার মাঠে বসে দেখেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলের হারের পর স্টেডিয়ামেই ক্রিকেটারদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করেন তিনি। সেদিনের আলোচনায় তামিম কী বার্তা দিয়েছিলেন, তা জানিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তানজিদ তামিম বলেন, ‘ওনার সঙ্গে আমাদের খুব ভালো একটা সভা হয়েছে। কারণ, বিসিবি আমাদের ভালো ও খারাপ—সব সময়েই পাশে থাকে। আমাদের কেন সমস্যা হচ্ছে, কী ধরনের সমস্যা মোকাবিলা করছি কিংবা জিম্বাবুয়ের কাছে একদিনের সিরিজে কেন হেরেছি—সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি আমাদের ইতিবাচক বার্তাই দিয়েছেন, যাতে আমরা সবাই একসঙ্গে থাকি এবং দল হিসেবে প্রতিটি ম্যাচে ভালো নৈপুণ্য দেখাতে পারি।’

বিসিবি সভাপতির বার্তা প্রসঙ্গে তামিম আরও বলেন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া—সেটি না দেখে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে একইভাবে মনোযোগ ও প্রস্তুতি নিয়ে দল হিসেবে সব বিভাগে ভালো নৈপুণ্য দেখাতে পারি, সেই ইতিবাচক বার্তাই তিনি দিয়েছেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের

আপডেট সময় ০৮:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬