ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারেনি দল’: তামিম বাংলাদেশি কর্মীদের জন্য সার্বিয়ার শ্রমবাজার খুলতে সরকারের উদ্যোগ চায় সংশ্লিষ্টরা বাংলাদেশে প্রায় অর্ধেক নারীর বিয়ে ১৮ বছরের আগেই: ইউনিসেফ ডাকাতি-ছিনতাইয়ের মামলা থেকে শতকোটি টাকার মালিক, ইজি ফ্যাশনের তৌহিদকে ঘিরে নানা অভিযোগ রংপুর-রাজশাহী ঘুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজার্ভ বাড়লেও আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ, বিদেশি ঋণে আর কত দিন? হুথি হামলা প্রতিরোধে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা আকিজ ফুডের ধামরাই কারখানায় পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকা ক্ষতির অভিযোগ লালপুরে ভ্যান চোর চক্রের চার সদস্য আটক, ৩৭ হাজার টাকা উদ্ধার

রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১১০ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। মার্কো জানসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে অধিনায়ক টেম্বা বাভুমা দলকে উদ্ধার করেছেন। নিজেও করেছেন রেকর্ডগড়া সেঞ্চুরি।

গেবেরহায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন বাভুমা। এর আগে ১৯৯২ সালে এই ভেন্যুতে ভারতের বিপক্ষে কেপলার ওয়েসেলসের করা ৯২ রান ছিল প্রোটিয়া অধিনায়কদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের বলে ডিপ মিডউইকেটে চার মেরে ২২৬ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন বাভুমা।

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে প্রোটিয়া অধিনায়ক ১১টি চার ও একটি ছক্কা মেরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাঁর প্রথম সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে এই সংস্করণে চতুর্থ। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দৃঢ়তার পরিচয় দিয়ে সেঞ্চুরির পথে ছিলেন জানসেনও। তবে ১০০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করে স্কট বোল্যান্ডের বলে আউট হন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আট নম্বর ব্যাটার হিসেবে নেমে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন জানসেন। এর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার মাঠ অ্যাডিলেডে ব্রায়ান ম্যাকমিলান ৮৭ রান করেছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গেবেরহা টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩০৬ রান। বাভুমা ১২২ এবং সিমন হারমার ২১ রানে অপরাজিত আছেন।

এদিকে, এই টেস্টে স্কট বোল্যান্ডের খেলা নিয়ে অস্ট্রেলিয়ার শিবিরে সংশয় থাকলেও তিনিই দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামিয়েছেন। ২৫ ওভারে ৬৩ রান দিয়ে এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন তিনি। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফাইফার।

দ্বিতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে গেবেরহায় টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন বোল্যান্ড। ১৯৯৭ সালে একই ভেন্যুতে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন জেসন গিলেস্পি, যিনি ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

এ ছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ পেসার হিসেবে ফাইফার পেয়েছেন বোল্যান্ড। এ সময় তাঁর বয়স ৩৭ বছর ১৯০ দিন। ১৯০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্র্যাঙ্ক লেভার ৩৯ বছর ২৩১ দিন বয়সে ৮ উইকেট নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারেনি দল’: তামিম

রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬