ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ বন্ধের আলোচনায় জেলেনস্কির বিকল্প চান মার্কিন প্রেসিডেন্ট বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে সাদ্দামের, চায় একটু আশ্রয় ঢাকা বন বিভাগে ডিএফও বশিরুলের দুর্নীতি ফাঁস প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, বললেন জামায়াত আমির কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন দুই সারোয়ারের কারসাজি: গণপূর্তে বদলি-বাণিজ্য ঘিরে ক্ষোভ তুঙ্গে বিভাগীয় মামলা থেকে অব্যাহতির পর মতিঝিলে পদায়ন কাস্টমসের উপকমিশনার আবু হানিফের এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের দল।

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হজম করে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮। কারণ, দুই দলের সঙ্গে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে হয়েছে ১১৭৫.৩৫। গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ওই র‍্যাঙ্কিং উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও উঠে এসেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫তম থেকে ৫৬তম স্থানে নেমেছে। র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর মিয়ানমারের পয়েন্ট কমেছে ৫.৫৪।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের আলোচনায় জেলেনস্কির বিকল্প চান মার্কিন প্রেসিডেন্ট

এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

আপডেট সময় ০৪:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬