ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড সহকারী কর কমিশনার তানজিনা সাথীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রামের জেএম সেন হলে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ উপবন সংরক্ষক এমএ হাসানের নামে এসএ পরিবহনে এক লাখ টাকা পাঠানোর অভিযোগ রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার রাজীবপুরের ভূমি কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের চলচ্চিত্র সাংবাদিকদের নির্বাচনের তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ৩৮ হাজার ৯০০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদনার অর্থ কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯০০ জনের বেশি আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার হিসাবে টাকা পৌঁছে যাবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জনসভায় উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত কৃষক ও নেতা-কর্মীরা।

জনসভায় রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষিদের জন্য ঘোষিত এ প্রণোদনা কৃষি খাতে আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি আখ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন

আপডেট সময় ০৯:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬