ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, বললেন জামায়াত আমির কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন দুই সারোয়ারের কারসাজি: গণপূর্তে বদলি-বাণিজ্য ঘিরে ক্ষোভ তুঙ্গে বিভাগীয় মামলা থেকে অব্যাহতির পর মতিঝিলে পদায়ন কাস্টমসের উপকমিশনার আবু হানিফের এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা ১৪ বছর পর বিআরটি প্রকল্প বাতিলের পথে, ভাঙা হবে অবকাঠামো ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার হরমুজের সমুদ্রতলদেশের ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার তিন নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তাঁরা তৎপর ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, এ ব্যাপারে অফিসিয়ালি এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, তাঁদের কোন মামলায় বা কী কারণে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অফিসিয়ালি এখন পর্যন্ত তাঁদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, বললেন জামায়াত আমির

ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬