নাটোরের লালপুরে ৮৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ আজমল আলী (২৫) ও আব্দুল আজিজ মিঠু (৪২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার কুজিপুকুর পূর্বপাড়া এলাকার মস্তফা মোড়সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মো. শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার, নাটোর 

























