ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনা নারী আইপিএলের নিলামে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী লিভারপুলের ম্যাচে ছাদ থেকে উড়ে এলো রাগবি বল, তদন্তে পুলিশ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছেন রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। মার্কিন বাহিনীর এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি এবং নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হয়। মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে সংঘাতের প্রথম দিন থেকেই ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অন্যদিকে, পরবর্তী সময়ে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।

পরবর্তী সময়ে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে সমঝোতাটির বাস্তবায়ন প্রক্রিয়া থমকে যায়।

আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় ০২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬