ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী লিভারপুলের ম্যাচে ছাদ থেকে উড়ে এলো রাগবি বল, তদন্তে পুলিশ কারাগারে দেড় বছর, এখনো দিন গুনছেন আট হেভিওয়েট আসামি কর্ণফুলী থানায় আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক, জাহাজ দখলের অভিযোগ পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা রোনালদোর শাস্তি নিয়ে বিতর্ক, ফেডারেশনের দাবি ‘যথেষ্ট’ রেলওয়ের জমি দখল করে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন, নিরপেক্ষ থাকছেন ভ্যান্স

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করলেও এ বিষয়ে ‘নিরপেক্ষ’ অবস্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সোমবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টুতে ভ্রমণের সময় মার্কিন সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমি তাঁর পক্ষেও নই, বিপক্ষেও নই। ইসরায়েলের নির্বাচনে আমি কোনো পক্ষ নিচ্ছি না।”

সাক্ষাৎকারে ভ্যান্স জানান, এই মুহূর্তে তাঁর মনোযোগের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। তিনি এ নিয়েই ব্যস্ত রয়েছেন।

“আমি মার্কিন প্রার্থীদের সমর্থন করি এবং আমার মনোযোগ এখন মধ্যবর্তী নির্বাচনের দিকেই নিবদ্ধ। আমি ইসরায়েলি নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছি না,” বলেন ভ্যান্স।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নেসেট নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টির শীর্ষ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন। সম্প্রতি তাঁকে সরাসরি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ১৮ অক্টোবর, রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন। একই পোস্টে আসন্ন নেসেট নির্বাচনে নেতানিয়াহুকে ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ দেওয়ার ঘোষণা দেন তিনি।

অবশ্য এর আগে ট্রাম্প নিজেও নেতানিয়াহুকে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। চলতি অক্টোবরের শুরুর দিকে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি এখন আর [ইসরায়েলি] রাজনীতির সঙ্গে যুক্ত নই।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন, নিরপেক্ষ থাকছেন ভ্যান্স

আপডেট সময় ১২:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬