ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বমুবিলছড়িতে অবৈধ বালু উত্তোলনের থাবা, রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশান, ক্ষুব্ধ স্থানীয়রা আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ ডিএসসিসিতে নিয়োগ ও ঘুষ বাণিজ্যের সাম্রাজ্যের রাজা মশিউর রহমান সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান: প্রধানমন্ত্রী মিরপুর সিটি সেন্টার দখলের অভিযোগে পাঁচ ভূমিমালিক, ১৫০ কোটি টাকার ঋণে সংকটে ডেভেলপার মাদকবিরোধী অভিযান চালাতে গিয়েছিলাম, চাঁদা তুলতে নয়: ইশরাক বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, খেলাতে বললেন বেছে বেছে ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত ৯৯৭ ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত, তবুও বহাল ভূমি কর্মকর্তা আব্দুল মোতালেব

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত ৯৯৭

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। এ ঘটনায় পুলিশ ও জরুরি সেবাকর্মী মিলিয়ে আহত হয়েছেন ৯৯৭ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। এর আগে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, হতাহত ও গ্রেপ্তারের এই পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থার অবনতি নিয়ে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এতে বামপন্থী বিভিন্ন সংগঠন ও শ্রমিক ইউনিয়নও যোগ দেয়।

গত সপ্তাহে ইতালির কয়েকটি শহরেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তবে ফ্রান্সের তুলনায় সেখানে আন্দোলনের ব্যাপ্তি ছিল কম। মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

বেলজিয়ামেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া পর্তুগালেও আন্দোলন শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত ৯৯৭

আপডেট সময় ০৩:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬