ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, সৌদিতে আহত ৬

ইয়েমেনের হুথি গোষ্ঠীর নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের সামরিক বাহিনী। গতকাল রোববার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে এ ঘটনা ঘটে।

তবে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে নাজরানে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র আরব নিউজকে বলেছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। নাজরানের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন ওই মুখপাত্র।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে প্রায় দুই মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই এ ঘটনা ঘটল। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ার কারণে সংঘাতটি প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। গত দুই মাসে বিভিন্ন সময়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, সৌদিতে আহত ৬

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬