ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার হরমুজের সমুদ্রতলদেশের ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনা নারী আইপিএলের নিলামে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

দেশের দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়। এর মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট এবং শাহ আমানত বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের দুই যাত্রী—মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁদের মলদ্বারে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। প্রায় ২ কেজি ৭৩৪ গ্রাম ওজনের এই স্বর্ণের চালানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

এদিকে, রোববার সকাল ৭টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কামরুল ইসলাম নামের এক যাত্রী। পরে গ্রিন চ্যানেলে কাস্টমস গোয়েন্দারা তাঁর ব্যাগেজ তল্লাশি করে রান্নার কাজে ব্যবহৃত ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার (৪৬৬ গ্রাম) জব্দ করেন। শুল্ক-করাদিসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

জব্দ করা এসব স্বর্ণ যথাযথ পরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের সঠিক পরিমাণ ও মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কাস্টমস। সেই সঙ্গে নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে মানবদেহের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ বহনের মতো কৌশল নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সিআইআইডি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

দেশের দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

আপডেট সময় ০১:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬