ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বসতঘরে অগ্নিকাণ্ডে গরু-ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ পুড়ে গেছে নিজের ও বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০ থেকে ১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মোশাররফ হোসেনের (৩০) পরিবার।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় হঠাৎ মোশাররফের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের মালামাল, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে আসছেন তিনি। একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেন। এরপর গরু-ছাগল পালন শুরু করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোশাররফ বলেন, গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন তিনি। নিজের ও বোনের বিয়ের জন্য টাকাগুলো রেখেছিলেন। ব্যাংকে টাকা না রেখে ঘরেই রেখেছিলেন। কিন্তু আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র—সব পুড়ে গেছে। এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। সব হারিয়ে এখন একদম নিঃস্ব।

বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে আগুন জ্বলতে দেখে পানি ছিটিয়ে নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার

আপডেট সময় ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬