ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন টানা ৫ দিন ইউরোপের প্রলোভনে নেপাল-কেনিয়া, দেড় কোটি টাকা খুইয়ে নিঃস্ব সাত পরিবার বাউফলে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার অর্থের বিনিময়ে ভোট, ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রোনালদো সেনবাগে প্রাথমিক শিক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ ‘অপহরণের মতো অভিজ্ঞতা’, আয়োজকদের বিরুদ্ধে ক্ষুব্ধ আকাঙ্ক্ষা রেলওয়ের মেগা প্রকল্পে নজিরবিহীন জালিয়াতি ও হরি লুট: অনিয়মের শীর্ষে আল ফাত্তাহ ও সুবক্তগীন ফ্রান্স জ্বলছে’, অভিবাসীদের দায় দিলেন ট্রাম্প ১৫ বছর ধরে ডিভাইসে রোগ নির্ণয়ের নামে প্রতারণা, অবশেষে ধরা ভুয়া চিকিৎসক

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন প্রশাসক এম. এ. মজিদ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে উপজেলার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আটোয়ারী উপজেলার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনের আহ্বান জানান।

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন প্রশাসক এম. এ. মজিদ

আপডেট সময় ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬