ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘অপহরণের মতো অভিজ্ঞতা’, আয়োজকদের বিরুদ্ধে ক্ষুব্ধ আকাঙ্ক্ষা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ভারতীয় মডেল, ইনফ্লুয়েন্সার ও টেলিভিশন উপস্থাপক আকাঙ্ক্ষা চৌধুরী

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি আকাঙ্ক্ষা চৌধুরী। ভারতের টেলিভিশন জগতের পরিচিত মুখ তিনি। মডেলিং ও ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ পরিচিত। সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তিক্ত অভিজ্ঞতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে আলোচনায় এসেছেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি তাঁর ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় তাঁকে। পুরো ঘটনাকে অপহরণের মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আকাঙ্ক্ষার দাবি, অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ছিল। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন আয়োজক দলের তিন সদস্য, যাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে অভিযোগ করেছেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি। অথচ ওই সময়ই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। তাঁর অভিযোগ, নিজে থেকে কাউকে পাঠানোর অনুরোধ না জানালে আয়োজকদের তাঁকে অনুষ্ঠানস্থলে নেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। শেষ পর্যন্ত পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

আকাঙ্ক্ষার ভাষ্য, তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনেই গাড়িটি থামানো হয়। সঙ্গে নিজের দল না থাকায় ভেতরে ঢুকতে রাজি হননি তিনি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ আকাঙ্ক্ষার।

ব্যবস্থাপনার এমন অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।”

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা উল্লেখ করে আকাঙ্ক্ষা আরও বলেন, তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পরই গাড়িটি থামে। তাঁর কথায়, “আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।”

অব্যবস্থাপনা ও পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগের পাশাপাশি প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার নিয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই তারকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অপহরণের মতো অভিজ্ঞতা’, আয়োজকদের বিরুদ্ধে ক্ষুব্ধ আকাঙ্ক্ষা

আপডেট সময় ১২:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬