ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত ৫২ বিজিবি, অভিযানে বিপুল মাদক উদ্ধার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। একই সঙ্গে সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

শনিবার (১৮ অক্টোবর ২০২৬) ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলবিনটিলা চা বাগানের পূজামণ্ডপে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫২ বিজিবির কর্মকর্তারা।

ব্রিফিংয়ে জানানো হয়, ৫২ বিজিবির দায়িত্বপূর্ণ ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ৫৮টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ৬টিসহ মোট ৬৪টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল ও নিবিড় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

বিজিবি জানায়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযানও চলমান রয়েছে।

সাম্প্রতিক অভিযানে ৫ হাজার ৯৭৩ পিস ইয়াবা, ৪ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৪৯৯ বোতল বিদেশি মদ এবং ৪৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বিজিবি কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। তাঁরা গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে দ্রুত বিজিবি বা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন।

একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত ৫২ বিজিবি, অভিযানে বিপুল মাদক উদ্ধার

আপডেট সময় ১১:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬