ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার হরমুজের সমুদ্রতলদেশের ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনা নারী আইপিএলের নিলামে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নকাজ সম্পন্নের লক্ষ্য: চিফ হুইপ নুরুল ইসলাম মণি

বেতাগী, ১৯ অক্টোবর ২০২৬: মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে বেতাগীর গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

বেতাগী উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হুইপ জানান, বেতাগীতে বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৯১ কোটি টাকার কাজ এসেছে। পাশাপাশি বামনা ও বেতাগী এলাকায় নদীভাঙন রোধে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৯০টি সেতুর প্রকল্প এসেছে এবং বিভিন্ন সড়কের কাজ শুরু হয়েছে। স্কুল, মসজিদ ও মাদ্রাসার সংস্কারকাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুস্থদের আর্থিক সহায়তা প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন ও অসহায়দের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

বেতাগীকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নকাজ সম্পন্নের লক্ষ্য: চিফ হুইপ নুরুল ইসলাম মণি

আপডেট সময় ১১:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬