ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী লিভারপুলের ম্যাচে ছাদ থেকে উড়ে এলো রাগবি বল, তদন্তে পুলিশ কারাগারে দেড় বছর, এখনো দিন গুনছেন আট হেভিওয়েট আসামি কর্ণফুলী থানায় আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক, জাহাজ দখলের অভিযোগ পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা ঘুষ, দুর্নীতি ও জুয়ার আখড়া: কুমিল্লা সদর উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা সোহাগের অন্ধকার সাম্রাজ্য রোনালদোর শাস্তি নিয়ে বিতর্ক, ফেডারেশনের দাবি ‘যথেষ্ট’ রেলওয়ের জমি দখল করে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বৈশ্বিক আবহাওয়ায় বড় প্রভাব ফেলছে ‘এল নিনো’ সুয়ারেজ লাইনবিহীন এলাকায় বিল আদায় বন্ধের সিদ্ধান্ত ওয়াসার

পঞ্চগড়ে ৩৬ পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও উপহার বিতরণ

পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার ৩৬টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও বস্ত্র উপহার দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য মো. শফিউজ্জামান পাটোয়ারী রুবেল ও সোয়েব আলী সবুজ, পঞ্চগড় জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নেহার, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা ও বস্ত্র উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ৩৬ পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও উপহার বিতরণ

আপডেট সময় ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬