ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক নারায়ণগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি ও হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টেসলা-স্পেসএক্স একীভূত করতে চান কেন ইলন মাস্ক? তিন কোটি টাকার মাছের পোনা ছাড়তে ব্যয় ৪৫ কোটি টাকা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অপব্যবহারের অভিযোগ হাসনাতের

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগর ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টায় পুলিশ লাইনস এলাকায় মহানগর এনসিপির কার্যালয়ের সামনে থেকে তৃতীয় দিনের মতো এ পরিদর্শন কর্মসূচি শুরু হয়।

পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নগরীর রাজরাজেশ্বরী কালীবাড়ি (মনোহরপুর), রক্ষাকালী বাড়ি মণ্ডপ (ধর্মসাগরের পূর্ব পাড়) এবং বাদুরতলার স্পন্দন সংঘের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, কুমিল্লা মহানগর এনসিপির আহ্বায়ক মো. সিরাজুল হক, সদস্যসচিব মাসুমুল বারী কাওসার, কুমিল্লা জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু এবং জেলা যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ইব্রাহিম খালেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, সাংগঠনিক সম্পাদক ড. লোকমান হোসাইন, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মুজাহিদুল পাটোয়ারী, জাতীয় যুব শক্তির সদস্যসচিব আব্দুর রহিম, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোস্তফা জিহানসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনগুলোর মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব যাতে দেশের সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য এনসিপির এই বিশেষ তদারকি ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দিতে হবে। উৎসবের এই সময়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রতিটি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

হাফসা জাহান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে এনসিপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

আপডেট সময় ১১:৩২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬