ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার যুবকের পঞ্চগড়ে অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের কর্মশালা ভারতের বিপক্ষে সিরিজ ড্র, বিনিয়োগ বাড়ার প্রত্যাশায় সামি ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বমুবিলছড়িতে অবৈধ বালু উত্তোলনের থাবা, রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশান, ক্ষুব্ধ স্থানীয়রা আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ ডিএসসিসিতে নিয়োগ ও ঘুষ বাণিজ্যের সাম্রাজ্যের রাজা মশিউর রহমান সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান: প্রধানমন্ত্রী মিরপুর সিটি সেন্টার দখলের অভিযোগে পাঁচ ভূমিমালিক, ১৫০ কোটি টাকার ঋণে সংকটে ডেভেলপার

আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে নির্দিষ্ট শ্রেণির সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন কোম্পানি। এ জন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’ শীর্ষক বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গতকাল ১৮ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় বিধিমালাটি প্রকাশিত হয়। সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন বিধিমালার ফলে যোগ্য কোম্পানিগুলো নতুন শেয়ার ইস্যু করে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ না করেও বিদ্যমান শেয়ারধারীদের শেয়ার বিক্রির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে ভালো ও প্রতিষ্ঠিত কোম্পানির অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিএসইসির চূড়ান্ত বিধিমালা অনুযায়ী, সাত শ্রেণির কোম্পানি সরাসরি তালিকাভুক্তির জন্য বিবেচিত হবে। এর মধ্যে রয়েছে শতভাগ বা কমপক্ষে ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের মালিকানায় থাকা কোম্পানি এবং শতভাগ বা কমপক্ষে ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি।

এ ছাড়া সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কমপক্ষে ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি এ সুযোগ পাবে। বার্ষিক লেনদেন বা সম্পদ ৫০০ কোটি টাকা হলেই যোগ্য হওয়ার যে ধারণা খসড়া নিয়ে আলোচনায় ছিল, চূড়ান্ত বিধিমালায় তার পরিবর্তে বার্ষিক লেনদেন কমপক্ষে ১ হাজার কোটি টাকা হওয়ার শর্ত রাখা হয়েছে।

বিএসইসিতে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি এবং ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানিও এ তালিকায় রয়েছে। এ ছাড়া কমিশন ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিকে এ সুবিধার আওতাভুক্ত করতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন

আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ

আপডেট সময় ০৪:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬