ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হচ্ছে ১৮ বেস ক্যাম্প বিয়ানীবাজার সীমান্তে ইয়াবাসহ আটক ১, ট্রাক্টর জব্দ ডাক ও ডিজিটাল আর্থিক সেবায় অবদান, সম্মাননা পেলেন ৬ জন অপরিকল্পিত নগরায়ণে কমছে আবাদি জমি, সংসদীয় কমিটিতে আলোচনা ‘মাই হ্যাপিনেস’ লিখে সুখের রহস্য জানালেন পরীমনি এক যুগ ধরে জরাজীর্ণ মহেশখালীর পুরোনো আদালত ভবন, ভাড়া ভবনে চলছে বিচারিক কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশনা দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডাক ও ডিজিটাল আর্থিক সেবায় অবদান, সম্মাননা পেলেন ৬ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর বিভিন্ন পর্যায়ের ছয়জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ তাঁদের এ পুরস্কার দেয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা ও নগদ সেবা—এই তিন ক্যাটাগরিতে প্রতিনিধিরা এ স্বীকৃতি পান।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে পঞ্চগড়ের এইচ. টি. এন্টারপ্রাইজের মো. সাইদুজ্জামান শিপলু এবং নারায়ণগঞ্জ ও ঢাকার আইডিয়াল কানেকশনের নবনীত সাহা রয়েছেন। উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নেত্রকোনার রনি টেলিকমের মো. রনি মিয়া ও কক্সবাজারের নাজিম কম্পিউটারের নাজিম উদ্দিন। এ ছাড়া নগদ সেবা প্রতিনিধি ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার মুশফিকুল ইসলাম ভূঁইয়া ও বগুড়ার মো. ইমরান হক দিহানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে ‘নগদ’-এর ছয় প্রতিনিধিসহ সম্মাননাপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “নগদ ডাক বিভাগকে মুনাফা দিচ্ছে। কিছুদিন আগে আমাদের ১৮ কোটি টাকা লাভ দিয়েছে। সুতরাং নগদকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

ডাক ও ডিজিটাল আর্থিক সেবায় অবদান, সম্মাননা পেলেন ৬ জন

আপডেট সময় ০৭:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬