ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চমক আসছে ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটিতে, আলোচনায় নীরবসহ একঝাঁক নেতা ময়মনসিংহ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে গাজীপুর শ্রীপুরে ফ্যামিলি কার্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়েটে ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে কারাগারে মাদ্রাসাশিক্ষক ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬ মাকে হারাল ১ মাসের শিশু, গৃহবধূর মৃত্যুতে স্বামী-দেবর হেফাজতে “উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন”

নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে

বাংলাদেশের তৈরি পোশাকের অপ্রচলিত বা নতুন বাজারে রপ্তানির অর্ধেকেরও বেশি যাচ্ছে পাঁচটি দেশে। দেশগুলো হলো জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১০২ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের অপ্রচলিত বাজারগুলোতে মোট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৮১ কোটি ডলারের। এর মধ্যে শীর্ষ পাঁচ দেশের অংশ ৫৬ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ, নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশই নির্ভর করছে এই পাঁচ দেশের ওপর।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় গন্তব্য জাপান। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটিতে ৩৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি বেড়েছে ২ দশমিক ৬১ শতাংশ। নতুন বাজারে মোট পোশাক রপ্তানির ১৮ দশমিক ৯৭ শতাংশ এসেছে জাপান থেকে।

দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি হয়েছে ২০ কোটি ৯০ লাখ ৬০ হাজার ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ০২ শতাংশ বেশি। তৃতীয় অবস্থানে থাকা ভারতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ডলারের পোশাক। তবে দেশটিতে রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৭ শতাংশ। শীর্ষ পাঁচ বাজারের মধ্যে ভারতেই একমাত্র রপ্তানি কমেছে।

অন্যদিকে, প্রবৃদ্ধির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত অর্থবছরের প্রথম তিন মাসের ৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার থেকে বেড়ে চলতি অর্থবছরে ১৪ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ১২৩ দশমিক ১৪ শতাংশ।

দক্ষিণ কোরিয়াতেও রপ্তানি বেড়েছে। দেশটিতে প্রথম তিন মাসে ১২ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮১ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ পাঁচ বাজারে রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্ক। দেশটিতে রপ্তানি বেড়েছে ৮ কোটি ৯ লাখ ২০ হাজার ডলার, যা পাঁচ দেশের সম্মিলিত রপ্তানি বৃদ্ধির প্রায় ৯০ শতাংশ। তুরস্ককে হিসাবে না রাখলে বাকি চার দেশে রপ্তানি বৃদ্ধির হার হতো মাত্র ১ দশমিক ০৪ শতাংশ।

সেপ্টেম্বর মাসে শীর্ষ পাঁচ দেশে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি আরও বেশি ছিল। ওই মাসে এসব দেশে মোট ৩৪ কোটি ৫২ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের একই মাসে এর পরিমাণ ছিল ২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। সে হিসাবে এক বছরে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৭৭ শতাংশ।

সেপ্টেম্বরে তুরস্কে রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে, ২২৪ দশমিক ৯৩ শতাংশ। ওই মাসে দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ৩৭ দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলারে। জাপানে রপ্তানি হয়েছে ১১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ডলারের পোশাক, যা আগের বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ১৯ শতাংশ বেশি।

তবে সেপ্টেম্বর মাসে ভারত ও অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি সামান্য কমেছে। আগের বছরের একই মাসের তুলনায় ভারতে রপ্তানি কমেছে শূন্য দশমিক ৮৬ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় শূন্য দশমিক ১৪ শতাংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে

আপডেট সময় ০৮:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬