ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিনি ১ অক্টোবর ২০২৬ থেকে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।

বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।

এর আগে মোমশাদ আলী খান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কর্মরত ছিলেন। সেখানে তিনি করপোরেট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।

মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নিয়োগ প্রসঙ্গে মোমশাদ আলী খান বলেন, “এ অঞ্চলে ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে, এর টেকসই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই। একই সঙ্গে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করা এবং পরিবর্তনশীল নীতি ও কাঠামোর প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

আপডেট সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬