ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত নোয়াখালী পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, ডিডি মেহেদী ও নাজমুলকে ঘিরে অভিযোগের পাহাড় সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হচ্ছে ১৮ বেস ক্যাম্প বিয়ানীবাজার সীমান্তে ইয়াবাসহ আটক ১, ট্রাক্টর জব্দ ডাক ও ডিজিটাল আর্থিক সেবায় অবদান, সম্মাননা পেলেন ৬ জন অপরিকল্পিত নগরায়ণে কমছে আবাদি জমি, সংসদীয় কমিটিতে আলোচনা ‘মাই হ্যাপিনেস’ লিখে সুখের রহস্য জানালেন পরীমনি এক যুগ ধরে জরাজীর্ণ মহেশখালীর পুরোনো আদালত ভবন, ভাড়া ভবনে চলছে বিচারিক কার্যক্রম

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

কলেজের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, জ্যেষ্ঠ সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সহসভাপতি আবু ইউসুফ ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন; উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান ও আনোয়ার হোসেন রুবেল; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন এবং সদস্যসচিব আনোয়ার হোসেন মোহন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী ও সাংগঠনিক সম্পাদক সাবমির মাহমুদ শামীমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাজীবনের নতুন অধ্যায় নিয়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬